বোধ
- বেঞ্জিন বেঞ্জয়েট
বোধের উদয় হয়নাকো কভু, কেটে যায় দিনকাল অনন্ত ,
হিমাদ্রির শিখরে আরোহণ তরে কাটে কতজনার হেমন্ত বসন্ত ।
আরোহীগণ আরোহণ করে , পেছনে অবরোহী লুকায়িত ,
আরোহণ যতখানি হয়না সিউর, অবরোহী কিন্তু থাকে অবধারিত ।
অবরোহী থাকে অদৃশ্য হয়ে , দৃশ্যমান পটে শুধু আরোহণ ,
তখনই বুঝতে পারে অবরোহীর জলে ঘটে যখন অবগাহন ।
এমনও দেখা যায় আরোহী শিখরে কাটাতে চায় অনন্তকাল ,
গগণে তার পৌঁছে খ্যাতি, তবু তার আশাতে থাকে যেন আকাল ।
চায় সে যশ খ্যাতি সকল গ্রহ ছাড়ি ভেদ হয়ে যাক অজানা দূরে ,
হায়! অতৃপ্ত আশা বুকে নিয়ে সে নিজেই চলে যায় অচিনপুরে ।
অথচ তার সে সবটুকুই ছিল অদৃশ্যে , যা তার ছিলোনা জানা ,
একদিকে যেমন ছিল চক্ষুওয়ালা অন্যদিকে নিতান্তই ছিল কানা ।
প্রত্যেক মানুষ যদি এমন ভাবতো ... অবরোহী তার সন্নিকটে ,
আরোহীর গর্ব সব অহঙ্কার নিশ্চিত ফেলতো তারে মহা কঙ্কটে ।
যদিও সে তারা, নিজেকে ভাবতো ধ্রুবতারা মহাকাশ পতিতালয় ,
ঋভু না ভাবি সাজলে বিনয়ী, ঋষি কাজে আসবে নির্ঘাত জয় ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।