ওরে ও অভিমানী
- সুদীপ তন্তুবায় নীল

(ওরে ও অভিমানী)

কতদিন তোরে দেখি নাই মেয়ে
তবু আমি ভুলি নাই
দিনের পরে রাতের বাসর
তোরই প্রতীক্ষায় ।
চায় চায় শুধু মন তোকে চায়
অন্ধকারের স্রোতে খেয়া বায়
কেউ যেন এসে ফিরে চলে যায়
হৃদয়ের আঙিনায়,
কতদিন তোরে দেখি নাই ।

(ওরে ও অভিমানী ওরে ও অভিমানী.....)

পথ দেয়ে আমি বসে থাকি ওরে
কষ্টের পরিখায়
স্মৃতির দহন সারাটিবেলা
রিক্ত এ মনটায় ।
বারে বারে কেন ফিরে চলে যায়
বিষন্ন গোধূলির ভেলায়
তবু কেন মন দেখিবারে চায়
সুদূরের নীলিমায়,
কতদিন তোরে দেখি নাই ।

(ওরে ও অভিমানী ওরে ও অভিমানী.....)

কষ্টের ঝড় এই বুকে নিয়ে
কত রাত কেটে যায়
কি ছিল রে বল না মেয়ে
প্রেমের অন্তরায় ?
কত ফুলকলি শাখায় শাখায়
মন উড়ে যায় স্বপ্ন পাখায়
ঝিরিঝিরি জল মোর আঙিনায়
বিষন্ন বরষায়,
কতদিন তোরে দেখি নাই ।

(ওরে ও অভিমানী ওরে ও অভিমানী.....)


((এইটা কবিতা নয়, এটা একটা গান, এক বন্ধুর অনুরোধে লিখলাম))


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।