একটু খানি বায়না
- বিচিত্র বিশ্বাস নীল
এই রূপসীগো শোন-
তুমি কখনই একা একা কপালে টিপ পরবে না,
সবসময়ই আমার সামনে এসে দাড়িয়ে টিপ
পরবে। আর আমাকে সুমধুর কন্ঠস্বরে বার বার বলবে-
এই নীল, দেখতো আমার কপালে টিপ পরাটা
ঠিক আছে কিনা?
আমি সেতো তোমার মায়াবি চেহারার দিকে
তাকাবো আর হারিয়ে যাব, তুমি
আমাকে হাত স্পর্শ করে বলবে-
কি হল বলনা টিপ পরাটা ঠিক আছে কিনা?
আচ্ছা রূপসীগো,
তুমি কি রাখবেনা আমার এই বায়না টুকু?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।