সার্থক হল জীবন
- বেঞ্জিন বেঞ্জয়েট

আজ সারা জীবনের আনন্দটা একবারে পেলুম ,
মনে হল চাঁদের দেশ থেকে সবেমাত্র নামলুম ।
আমার জীবন আমার নাই , হয়েছে অন্য কারো ,
এরচে বড় সুখ আর আছে কি ,কে বলতে পারো ?
আর কেউ পেলেও আমি পাইনি তো কোনকালে ,
এরচে বড় সুখ আর আসেনি আমার পোড়া ভালে ।
এতো সুখ আমি রাখবো কোথায় , সহেনা প্রাণে ,
আজই প্রথম খুঁজে পেলুম আমি জীবনের মানে ।
জীবন'টা আজ কেন জানি আমার সার্থক লাগে ,
এমন করে সার্থক জীবন পাইনি এর আগে ।

হায়রে জীবন ... ! আজ তোর মানে বুঝলাম ,
এই সুখ বিনে তোর হারাম হয়েছিল ধরাধাম ।
তোর মানেটাই বুঝি সুখ পাওয়া আর সুখে থাকা ,
সুখের বৈমুখ হলেই দেখি প্রলাপ বকো বাঁকাবাঁকা ।
তোমাকেই ঘিরে থাকে দুনিয়ার যত দুঃখ বেদনা ,
অর্থহীন হয়ে বকবক করে মুখে শুধু তোল ফেনা ।

যাই হোক ... সুখ পেয়ে যেন ভুলিস না বিধাতাকে ,
সৃষ্টির রহস্য হৃদয়ে রেখে মাথায় রাখিস তাঁকে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026