দু'টি হিয়ার মিলন প্রত্যাশা
- বেঞ্জিন বেঞ্জয়েট

আজকাল ইলেকট্রনিক গোলযোগে তোমাকে পাওয়া
অনেকটা মুশকিল হয়ে যায় ............ ,
তোমাকে নিয়ে আমার নিত্য দিনের গান গাওয়া
বিরহে বিষণ্ণে বেদনায় হারায় ।

আজ হোক আর কাল হোক তোমাকে পাবোই পাবো
এই বুকের অভ্যন্তরে হৃদয় গহীনে ............,
শশীর কিরণ অপেক্ষা করছে যেথা দু'জনে মিলিত হবো
সব বেদনা ঝরে যাবে সেইদিনে ।

চন্দ্রিমাতে একটা প্লট কিনেছি লোনা এক ঝর্ণা বিনিময়ে
স্বপ্নের কচি পাথরে গড়েছি সেথা প্রাসাদ ............ ,
আশার ফসলে ফিরোজের পালঙ্ক পেতেছি সেথা পরিণয়ে
মিলনের আওয়াজে দূরে যাবে বিরহ'ঘাত ।

সেথা তুমি আমি ছাড়া আর কেউ থাকবে না গো প্রিয়া
থাকবে না সেথা কোন দেনা পাওনার হিসেব ......... ,
সেথা কেবল দু'টি হিয়ার মিলনে গড়ে উঠবে এক হিয়া
চাওয়ার আফসোস সব হয়ে যাবে গায়েব ।

সেথা কেবল হবে পাওয়া আর পাওয়া বইবে হরষের জোয়ার ,
পালাবে বিরহ উৎকণ্ঠা বিষণ্ণ সব, ভাঙি আগল ঘরের দুয়ার ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026