ভেবেছিলাম
- বিচিত্র বিশ্বাস নীল

ভেবেছিলাম এবার গরমে
তোমার বাড়িতে
কাটাবো কটা রাত।
আম, জাম, কাঁঠাল খাবো।
বাগান, বাড়ি করব তোলপাড়।
শৈশবে কত চুরি করেছি
এর ওর বাগান থেকে।
তুমি বলেছিলে-
" আমার গায়েতে নিয়ে যাবো,
আর তুমি মজা লুটবে গাছে চড়ে।"
হঠাৎই তুমি চলে গেলে
কোন সুদূরে।
এত অভিমান বুঝি তোমার °নীলান্তি°.?
একটি খবর পর্যন্তও দিলেনা আমাকে.!!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।