তোমার জন্য চিঠি
- বিচিত্র বিশ্বাস নীল - °নীলান্তি°

নীলান্তি তোমাকে অনেকদিন থেকেই একটা চিঠি লিখব ভাবছি।
বাসে বসে শুরুটাও করেছি মনে মনে।
কিন্তু কাগজ কলম নিয়ে যখন বসি-
একটা লাইনও মনে ধরেনা।
শুধু কাটাকাটি।
তবে একদিন ঠিক লিখে ফেলবো আমি।
তুমি এই নিয়ে ভেবোনা।
কিন্তু তোমার কাছে সেই চিঠি
পৌঁছাবে কিনা জানিনা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।