বরাদ্দ চাই
- বেঞ্জিন বেঞ্জয়েট

একটা দিন আমার জন্য বরাদ্দ করা হোক ,
যে দিনে কোন আকাশের গায়ে সূর্য ওঠেনি ,
যে দিনে কোন মা করেনি সন্তান হারা শোক ,
যে দিনে কোন কুসুমকাননে কুসুম ফোটেনি ।

আমাকে একটা রাত বরাদ্দ দেওয়া হোক ...,
যে রাতে আকাশের গায়ে কোন তারা জ্বলেনি ,
যে রাতে উল্কার আঘাত পায়নি ভূলোক ,
যে রাতে আগ্নেয়গিরির উত্তাপে লাভা গলেনি ।

আমাকে একটি ঘন্টা বরাদ্দ দেওয়া হোক ,
যে ঘন্টায় প্রেমিক প্রেমিকা রাখেনি হাতে হাত ,
যে ঘন্টায় কাঁদেনি কোন প্রাণ করেনি শোক ,
যে ঘন্টায় বিরহ বিহনে থামেনি কোন প্রপাত ।

আমাকে একটা মিনিট বরাদ্দ দেওয়া হোক ,
যে মিনিটে কেউ ভাবেনি তার জীবন নিয়ে ,
যে মিনিটে পরাজিত জীবনে করেনিকো জোক ,
যে ঘন্টা ভরেছে কেবল প্রেমের সোহাগ দিয়ে ।

আমাকে একটা সেকেন্ড বরাদ্দ দেওয়া হোক,
যে সেকেন্ডে আমার দুঃখগুলো আর ঝরবে না ,
যে সেকেন্ডে আমার অশ্রুগুলো ছাড়বে দ্যুলোক ,
যে সেকেন্ডে বেদনা আমাকে বিষণ্ণে রাখবে না ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026