ভালো হতো
- বিচিত্র বিশ্বাস নীল
এভাবে অল্প অল্প বাঁচার চাইতে একদিনই সাধ মিটিয়ে পুরোটা বেঁচে নিলে হয়তো অনেক ভালো হতো ,
হয়তো তখন কোকিল একদিনই পুরো বনানী জুড়ে বসন্তের বার্তা ছড়িয়ে শুতে যেত !!
গোলাপ একদিনই ফুটত , বাকীটা সময় তার মরদেহ নিয়ে চলতো সৌন্দর্যের মিছিল !
পাখিরা সব বাড়ি যেত ,
আর এ বাড়ির উঠোন শুনতোনা কোনো কিচির-মিচির!!
তবেই হয়তো ভালো হতো, খুব বেশি ভাল হতো।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।