তোমাকে খুঁজবো
- বিচিত্র বিশ্বাস নীল - °নীলান্তি°

একবারটি হারিয়ে যাওনা ˝নীলান্তি˝,
আমি একটু খুঁজে দেখি তোমায় ।
পুরাতন ভালবাসাটাকে ঝালিয়ে নিই নতুন করে,
গোলাপের চেনা ঘ্রাণে হয়ে গেছি বড্ড ত্যাক্ত,
কিছুটা দিন না হয় বিরতি দিলাম তাতে।
কোকিলের ডাক নৈমিত্তিক ব্যাপার আজ,
অথচ আকাঙ্খার রাজ্যে এই বসন্তটির ছিল সর্বাধিক রাজ।
..
এই শুনছো-
এক বারটি হারিয়ে যাওনা তুমি।
পল্লবিত ভূমি , অরণ্য কুঞ্জ কিংবা নন্দনকানন খুঁজে দেখব তোমায় ।
আমি আবার আকাঙ্খার সাগরে হাবু-ডুবু খেতে চাই ।
ভোরের কাকলি শুনে খুজে যাবো তোমায় ।
শান্ত শিষ্ট অপরাহ্নে অনুভব হবে নতুন করে ।
কিংবা ভেবে নেবো গোধূলির প্রাণপন ফেরার পথে ।
তোমায় খুঁজব ,
সমতল মাঠ কিংবা উঁচুনিচু পাহাড়ের ঢালুতে,
অনুভবে তুমি আরও গাঢ় হয়ে রবে।
তবে আজ চলোনা নীলান্তি,
পুরাতন প্রেমটাকে আমরা ঝালিয়ে নিই নতুন করে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026