একটু তুমি হাসিও
- বিচিত্র বিশ্বাস নীল - °নীলান্তি°

খুব বেশি কিছু চাইছি না আমি °নীলান্তি°!
কেবলই তুমি একটু মিষ্টি করে হাসিও।
তোমার একটু হাসিতেই দিন চলে যাবে আমার !
এ হাসিই আমার সকল সুখের চালিকা!
সকালে ঘুম ভাঙ্গার পর এক কাপ চায়ের বদলে একটু হাসি দিও!
..
ব্রেকফাস্টে নাস্তা তৈরী করতে পারোনি?
কোনো ব্যাপার নয়।
একটু হেসে দাও , হয়ে যাবে.!
দুপুরের টিফিন খালি দিয়েও , যদি একটু হাসির ধ্বনি শুনিয়ে দিও,
ব্যাস তাতেই আমার পেট ভরে যাবে!
রাতে তোমার ঐ মনকাড়ানো মিষ্টি হাসিই আমার ঘরে ফিরার একমাত্র কারন হবে।
..
ডিনারে , শূন্য টেবিল দেখেও আমি বিন্দুপরিমানও রাগ করবোনা নীলান্তি !
শুধুই তুমি তখন একটু মিষ্টি করে হাসিও।
তোমার একটু একটু হাসি জমিয়ে আমি এক এভারেস্ট সমান সুখ গড়বো,
আর জীবনের যত শূন্যস্থান ঐ হাসিতে কানায় কানায় ভরবো !!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।