কী হবে ভালোবেসে
- বিচিত্র বিশ্বাস নীল

প্রতিটি চৈত্রমাখা দুপুরগুলোয়,
জীবনের হাঁসফাঁস,
বাঁচি কিনা মরি , নেই তার আশ্বাস !
অবহেলার বৈকালে ,ঢাকাতিয়া তীরে,
থেমে যায় জীবন, স্মৃতিদের ভীরে ।
চিরচেনা সন্ধেটায় , মনের বাগানে ,
দুটি ফুল ফোটেছিল কবিতার ,গত ফাগুণে ।
নেমে যায় রাত, ঝিঝিদের নাদ ,
কালকের সকালটা , অধরাই থাক!
কী হবে ভালোবেসে , এই ক্ষনিকের জীবনে ?
ভালবাসা ভালোবাসাই থাক।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।