অবেলায় চলে গেলে তুমি
- বিচিত্র বিশ্বাস নীল - °নীলান্তি°
নীলান্তি অবেলায় চলে গেলে তুমি।
আমারও তো আরও কতগুলো কবিতা লিখার বাকী ছিল ?
আমার অনূভুতির মূল চ্যাপটারটা তোমাকে দেখানো হলোনা !
ডাকা হলোনা কবিতার শত সম্ভাষনে।
আজ কেন জানি , নিজেকেই খুব অপরাধী মনে হচ্ছে !
তুমি চলে গেলে ,নাকী আমি তাড়িয়ে দিলাম ?
তবে মনে রেখো , আমার আকাশটা আজ বাদলে ছেয়ে গেছে ।
প্রায় ভুলতে বসা , স্মৃতিগুলো মনে পড়ছে বারে বারে ।
আর নিজেকে বারংবার বিবেকের কাঠগড়ায় দাড় করাচ্ছি ।
নিজের ভাগ্যের পরিহাস ভেবে , এ ঘটনাটাকে কী ভুলে যেতে পারবো আমি ?
হয়তো ,হয়তোবা নয় !!!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।