মনের কথা মনে মরবে
- বেঞ্জিন বেঞ্জয়েট
যার কপালে যাহা সয় না
তার মুখ থেকে তাহা যেন প্রকাশ হয় না ।
যখনই হবে তা প্রকাশ এ ভবের মাঝে ,
তখন তার সইবেনা তোমায়, সব কর্মকাজে ।
তুমি তখন হয়ে যাবে একা, অধিক একা ,
মিশে যাবে চিরতরে কপালের সুখ রেখা ।
যার জন্ম যেভাবে তাকে সেভাবেই থাকা উচিৎ ,
দেয়ালের তেমনই টেকসই, যেমন তার ভিত ।
সন্তান তেমনই শিক্ষা নিবে , যেমন মা-বাবা দিবে ,
অন্যথায় দোজাহানের সুখ শান্তি সব হারাবে ।
কোন পিতামাতাই সন্তানের অমঙ্গল চায় না ,
গুরুজনের আশিস বিনে কেউতো সুখ পায় না ।
আদর্শের কাছে আমি আজ ধরাশায়ী ,
মনের কথা মনে মরে যায় , নিয়ম অনুযায়ী ।
সমাজের কাছে আমার স্বাধীনতা ডুকরে কাঁদে ,
জীবনের কাছে আমার স্বাধীনতা জিম্মি কুফাঁদে ।
বুকের আবেগ উৎকণ্ঠা মুখেতে থাকে যে রহিত ,
একটা সরল হিসেবের সমাধান করো হে দয়িত ।
ফিলিং কিংকর্তব্যবিমুঢ় ... ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।