বৃষ্টি
- বিচিত্র বিশ্বাস নীল

হঠাৎ করে এমনি শুরু হোক
না বলে আসা বৃষ্টি।
আমার ওপর এসে পড়ুক
রূপসীগো… তোমার মায়াবী মুখশ্রীর দৃষ্টি।
টিনের চালে বেজে উঠুক
বৃষ্টির নূপুরের ধ্বনি।
ভেসে যাক ধুয়ে যাক আনমনা দুপুর।
প্রকৃতি মেতে উঠুক
সুরের জল তরঙ্গে।
কিছু কথা জমে উঠুক
তোমার-আমার সঙ্গে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।