মা যে আমার
- বিচিত্র বিশ্বাস নীল

মা যে আমার দুপুরবেলায় ঘুম-পাড়ানি গান,
নরম রোদে তেল মাখিয়ে তুলসী জলে স্নান।

মা যে আমার গল্প গাঁথা রূপকথারই দেশ,
নরম হাতে মায়ার পরশ, বুলিয়ে যাওয়া রেশ।

মা যে আমার মন কেমনের একলা অভিমান,
হলুদ শাড়ির আচঁল ভরা পাগল করা ঘ্রান।

মা যে আমার জীবন মরন, স্বর্গ রাজ্যের সুখ!
দু চোঁখেতে ঘুম নামানো মায়ের সোনা মুখ।
.
ভালবাসি তোমায় `মা`


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026