মা
- বিচিত্র বিশ্বাস নীল

ধন্য হলাম আমরা দু ভাই,
জন্মে মাগো তোমারই গর্ভে।
এতো মমতাময়ী `মা` দেখিনি কখনো পূর্বে।
তুমি যে স্বর্গ আমাদের, তুমি সুখ।
তুমিই যে আমাদের সবকিছুই।
..
তোমার মাঝেই যে আমাদের সুখের সকল উৎসব।
তুমিহীনা জীবন আমাদের সে যে শুধুই বিষাদময়, দূরে গেলে নিজেদেরকে প্রাণহীন মনে হয় সর্বদাই।
মাগো, আমাদের জড়িয়ে রেখো সর্বদা তোমার বুক পাজঁরে, ভালবাসা দিওনা কমিয়ে বিনা কোন কারনে।
..
নিংসঙ্গ ছিলাম আমাদের প্রথমই সঙ্গ দিয়েছিলে তুমি, এই ঋণ কখনোই শোধ করতে পারবোনা তা আমরা খুব ভাল করেই জানি।
নিজেকে কষ্ট দিয়ে রেখেছিলে খুব সুখে, চাওয়া মাত্রই খাবার দিয়েছিলে মুখে।
তুমি না হলে হতাম অস্তিত্বহীন,
আর জীবনও হয়ে যেত আনন্দবিহীন।
দশ মাস নিজের মধ্যে ধারণ করেছিলে আমাদের। তিলে তিলে বেড়ে উঠতে উঠতে কত কষ্টই না দিয়েছি তোমায়।
কত বেশি জ্বালাতনই না করেছি তোমায়।
..
বিধাতার পরে মাগো তোমার স্থান, আজীবন করে যেতে চাই তোমায় সম্মান। জানিনা আজ কতটুকু রেখেছি তোমার মান, আমাদের সাথে করোনা তুমি কখনোই অভিমান।
বেশি কিছু নয় শুধু তোমার পদতলে এভাবেই থাকতে চাই,
তোমার আর্শীবাদেই পেয়ে যাবো আমরা স্বর্গেও ঠাঁই।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026