দীপ জ্বেলে থাকি
- বেঞ্জিন বেঞ্জয়েট
অনেক আশা বেঁধেছিলেম এই প্রাণে ,
আজ সে চুপি চুপি বলবে আমার কানে ;
ভালোবাসি ভালোবাসি ভালোবাসি ..................,
জীবনের সবকিছু তুচ্ছ করে পিছে ফেলে
দেনা পাওনার হিসেবে অনল জ্বেলে ;
সে কথা হয়নি শোনা সম্মুখে আসি ।
মিলাতে পারিনা চাওয়া পাওয়ার হিসেব
কাছে এসেও ধরা দেয়নি অদৃশ্য মহাদেব ;
চলেছি নিয়তির ধায়ে হীন আশিসে ..................,
বেদনার সাথে বেদনা যোগে হয়েছে যোগ ,
সুখ গুলো সেইসাথে হয়েছে বিয়োগ ;
রয়েছি ধরায় আমি পুরো বেওয়ারিশে ।
তবু ছাড়িনিকো হাল আশার উঠোনে
দীপ জ্বেলে থাকি আশায় সর্বক্ষণে ;
পাবো পাবো আমি তোমাকেই পাবো ...............,
তুমি মঙ্গল হয়ে আসবে আমার ঘরে
আদ্য প্রান্তের অমঙ্গল সব যাবে ঝরে ;
মঙ্গল গ্রহে তুমি আমি হানিমুনে যাবো ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।