ভালোবাসার পরশে
- বেঞ্জিন বেঞ্জয়েট

যে পথে তোমার একবার হাঁটা
সে পথ আমি মাড়িয়াছি অযুতবার ...,
যে পথে তুমি দিয়াছ কাঁটা
সে পথ আমি দেখিয়াছি কুসুমবাহার ।

যে কথা তুমি বলিয়াছ আগে পিছে
আমি তার প্রতিধ্বনি শুনি চিরকাল ...,
যে কথা তুমি বলিয়াছ মিছে মিছে
সে মিছে আমার বাড়ায়েছে মায়াজাল ।

তুমি মিথ্যে বলিয়া রাখিয়াছ আমায় দূরে
যেথা মম যাই প্রণয় তোমার যে হেরি ...,
আমাতেই তোমাকে পাই ভব ঘুরে ঘুরে
তোমার প্রণয় আমাকে রাখিয়াছে ঘেরি ।

শোন প্রিয়া শোন ...তোমার ওই মুখে
ভালবাসো আমায়, বলো বাহানা ছাড়া ...,
প্রশান্তির বিহঙ্গ খুঁজে পাবে এই বুকে
মিশে যাবে সমীরে অনুভূতি সর্বহারা ।

তোমার ভালোবাসার পরশ নিয়ে ...
বিলীন হোক বিষণ্ণমাখা দীর্ঘশ্বাস...,
হৃদয় মুক্তি পাক তোমাকে প্রণয় দিয়ে
ফিরে পাক এ জীবন বেঁচে থাকার আশ্বাস ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026