গোধূলি বেলার মেয়ে
- বিচিত্র বিশ্বাস নীল
কোন এক গোধূলি বেলায় তোমায় প্রথম বার আমার সঙ্গে দেখা।
এলোমেলো চুল বাতাসের সাথে খেলা করছিল।
তোমার ওই ঠোঁটের বেলকুনীতে ছিল অনবদ্য হাসি।
চোঁখগুলো ছিল ঠিক অপ্সরীর মত।
আকাশের গভীরতার মত ছিল তোমার দৃষ্টি,
তোমার চোখে হারিয়ে গিয়েছিলাম আমি।
তোমার কাছে হার মেনে ছিল গোধূলি।
কবিতার উপমায় হয়ত তোমার বৈচিত্র্য লিখে শেষ করা যাবে না।
কোন কবিই তার ব্যাখ্যা দিতে পারবে না।
তোমার সৌন্দর্য্য নিওলার্দো দ্যা ভিঞ্চি কিংবা জয়নুল এর মত কেউ রংতুলিতে সীমাবদ্ধ করতে পারবে না।
তোমার তুলনা তুমি নিজেই,
তুমি আমার দেখা এক ডুবন্ত গোধূলির মেয়ে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।