আমি আজকাল ভাল আছি
- বিচিত্র বিশ্বাস নীল

আজকাল কি একটু একটু বদলে যাচ্ছি আমি? তবে কি নিজের অজান্তেই ? একটু একটু করে বদলে যাচ্ছি রোজ? অবশ্য আজকাল সবকিছুতেই এক ভালোলাগা মিশে থাকে আমার। আমি রোজই আমার ঘরের প্রতিটি কোনের সাথে কথা বলি, দূরের ওই আম গাছটাকে রোজ বলি কত সুন্দর হয়েছে সে, মুকুলে মুকুলে ভরে গিয়ে। ঝাঁকড়া নিমগাছের কাছে গল্প শুনি কাক দম্পতির। ছাদের কার্নিশে বসে থাকা পায়রাদের কাছে শুনি সারাদিনের নানা কথা। আর আকাশভরা তারাদের মাঝে নিজেকে হারাই আবার খুঁজি। অদ্ভুত ভাললাগায় মন ভোরে ওঠে। হালকা একটা হাসি খেলে যায় ঠোঁটের পাশে। আজকাল আমাকে ভালোলাগা গুলো ছুঁয়ে থাকে। তাই মনে হয় কাল-আজ- কাল নিয়ে ডুবুরির মতো সময় ভাবায়। ডুবে থাকি বিশ্বাসে-অবিশ্বাসে। ঠিক কি পেয়েছি,কি পাইনি, কি যে চেয়েছি, কি চাইনি- কোন পথে মাঝপথ কাঁটাগুলো শেষ। কোন পথে কাঁটাগুলো শুরু। হিসেব করিনা আর। আজ বারবার মনে হয় সামনের কোন পথের বাঁক পেরোলেই, সেই মেঠো পথের শুরু। সেই আলপথ, যে পথ কবে থেকে আমার আসার অপেক্ষায় বসে আছে, যে পথের মাঠে বাজে বাঁশী, মন কেমন করা সুর। জানিনা আমার সেইখানে যাওয়া হবে কি না,আলোটা যদি নিভে যায় সে বাঁকের কোন ফাঁকে? যদি দিকভুল করে ফেলি আমি, যদি কোথাও হোঁচট খেয়ে হৃদয়ে আবার ক্ষরণ শুরু হয়ে যায়? যদি আমার আর যাওয়া না হয় সেই স্বপ্নপুরিতে? রাত ফিরে আসে আমার এই চিলতে ঘরটায়। পাশের বাড়িতে অনুপম রায়ের সেই মনভূলোনো গান- “আমি আজকাল ভালো আছি” বাজতেছে। আর আমারও তো শেষমেশ ওই একই কথা। গাঢ় থেকে গাঢ়তর হোক ভালোবাসার রং।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026