তোমার নীল তো তোমারই
- বিচিত্র বিশ্বাস নীল - °নীলান্তি°
শোন হে নীলান্তি,
আজকে তোমায় একটা কথা বলার আছে।
জানোতো? আজ আমি তোমায় না বলেই বাসা থেকে বেড়িয়েছি।
কত দিন বলোতো? কত দিনের বিরতির পর আজকে বাসা থেকে বেড়িয়েছি?বাসায় থেকে থেকে তোমায় ভেবে তো সবসময়ই বিভোর হয়ে থাকি।খুব ক্লান্তও হয়ে পড়ি।
একটু তো দরকার মানসিক প্রশান্তির।
তাই নয় কি?
এতটুকুই তো মানুষ চায় সর্বদা।
তাই আজকে সমস্ত বাঁধার গন্ডিকে পেড়িয়ে বের হয়েছি আমি।
কিছু নতুন মানুষের সঙ্গে পরিচয়ও হয়েছে।তুমি ভাবতে পারবে না যে- কতটা ভালই না কেটেছে বিকেলের সেই সময়টুকু।নতুন মানুষ সেতো নতুন কিছু শিক্ষা, নতুন কিছু অর্জনের একটি জায়গা।
তবে ভেবোনা তুমি,
তোমায়ও কিন্তু খুব করে মনে করেছি।আসলে তুমি তো আমারই সঙ্গে রয়েছো। রক্তের প্রতিটা শিরায় উপশিরায়।
তুমি আবার অভিমান করে বসে থেকো না যেনো। আমি তোমার খুব বাধ্যই আছি।তোমার অবাধ্য হওয়ার সাধ্য আর আমার কোথায়ই বা বলো?
যদি থাকিও খুব ব্যস্ততার ভিরে তবুও যেনে রেখো তুমি সবসময়ই আছো আমার হৃদয়ে, আমার অন্তরে।
তোমার °নীল° সেতো তোমারই জন্য °নীলান্তি°।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।