স্বদেশী ঠাকুর ফেলি
- বেঞ্জিন বেঞ্জয়েট
চেতনার নামে যারা ব্যবসা করছে ...
দেশপ্রেমের বোলে যারা মুখে ফেনা তোলে ...
মাতৃভাষার প্রেমে যারা আসল প্রেমিকের পাঠ নেয় ...
তারা আজ কোথায় ... তারা আজ কোথায় ????
কেহ আমারে এক ঢকনি জল দাও ...
আমার হুল্কুপ শুকাইয়া যাইতেছে ।
মরণটা আমারে আজ কেন জানি আঘাত করে
খুব বেশি আঘাত করে , খুব বেশি ।।
আজ হাড়ে হাড়ে টের পাচ্ছি অমর এক বচন
বিদেশী কুকুর ধরি , স্বদেশী ঠাকুর ফেলিয়া ।
তোরা শুনে রাখ আমার এক আংকেল বলেছিল
প্রভুরা কখনো দাসের জন্য মাল্য গাঁথে না ।
গাঁথলেও গাঁথবে সুকৌশলে রশি ...
সঙ্গে রাখবে লোহার শিকল ...
ওহে নির্বোধ ... এ কথা ভুলে যাসনে কোনোদিন ,
একদিন ঠিকই কাজ দিবে ।।
আজকাল পা চাটা খুব বেশি বেশি লাগে ,
বাবার কুকুরের চেয়েও অধিক দেখছি পা চাঁটতে ।
বাবার কুকুর আর তোদের মাঝে যে মিল
খুঁজে পেলুম ... আমার ছেলে খুব ভালো করেই শিখল ।
আমার মরার পর ছেলেটা যেন কুকুর হয়ে না মরে
বিধাতার কাছে একবার মিনতি করেই
তারপর মরবো , বিধাতা যেন সে সুযোগটা দেন ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।