ভালোবাসা মোরে খেলো
- বেঞ্জিন বেঞ্জয়েট

বুকটা চরম ভারী , হৃদয়টা আমার হয়েছে পাথর ,
বেদনার ভার সহিতে না পারিয়া হয়েছি বড় কাতর ।
এক বুক জ্বালা আমার, কি করে সহিব আজি ,
মনের গহীনে বিরহ সুধায় ক্ষণে ক্ষণে ওঠে যে বাজি ।
জীবনের সাথে দেনা পাওনার চলিতেছে কারসাজী ,
আশার তরণী উদাসে ভাসে হালছাড়া আমি মাঝি ।

আমি বলিনা আমার জীবনের সব দুঃখটা কেউ বুঝুক ,
সব দুঃখ হতে এক রতি নিয়ে ভাবুক তার ওই বুক ।
আমি বলিনা আমার ঝরে যাওয়া সব অশ্রুর মূল্য দিক ,
আমার এক ফোটা অশ্রুর কিছুটা অংশ সে নিক ।
আমি বলিনা আমার হাহাকার বুকের ক্রন্দনে সে কাঁদুক ,
আমার ক্রন্দনের অনুভূতি'টা বুকে তার একটু রাখুক ।

মরণটা আমার খুব কাছে ভাবি দেখিবার কেউ নাই ,
ভেসে যায় বুক অশ্রুর ঢেউয়ে কারে এ বেদনা দেখাই ।
ক্রন্দন ভারে রোনাজারি সফেনে তিলে তিলে হই শেষ ,
মৎস্যকুমারী সাজিয়া স্বজন দেখায় দূরেতে তার কেশ ।
আজো আমার হল না জানা ...আমি কিসে অপরাধী ?
ভালোবাসা আমার জ্বালা দেয় কেন আমারে অকূলে বাঁধি ?
আমারে যাতনা দিয়ে কিবা সে পেলো ...
ভালোবাসা হায় ! ভালোবাসা মোরে খেলো ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026