সুচি প্রেম খাঁটি হেম
- বেঞ্জিন বেঞ্জয়েট
চেয়েছিলাম আমার রক্তের সাথে মিশে থাকা রক্ত ,
হয়নি তাহা হয়নি ... হয়েছে আমার কাব্যের ভক্ত ।
মনটা ভেঙে গেলেও অনেক কষ্টে করেছি আমি শক্ত ,
মনটা বিষাদের অনলে পুড়লেও করেছি তাকে উম্মুক্ত ।
ভালোবাসা আমার হয়নি কায়েম বিধাতার স্মারকে ,
দয়িতের দয়া না পেলে প্রেমে জয় আসবে...পারো কে ?
মনের টানই বড় টান ... বিধাতার চায় শেষে দয়া ,
প্রেম না পেলে বিধাতাকে দোষে নিজেকে বলে অপয়া ।
সেটা ছিল তার মন থেকে সুচি প্রেম ,
আগুনে পোড়া খাঁদ মুক্ত খাঁটি হেম ।
মনেতে প্রেম না থাকলে নবী রাসুল আল্লাহর দোহাই ,
প্রেম সত্যি সব সত্যি কিন্তু আল্লাহর উপর হাত নাই ।
অযুত নিযুত বাহানার ছলে নীরবে সরবে কেটে পড়ে ,
সম্মুখপানে বোল পাল্টালেও গোপনে সে অন্যকে ধরে ।
কপালওয়ালার কপাল ,পাষাণে ঘষে মরে শুধু গোপাল ,
সবার উড়লেও হীন গোপালের ওড়েনা প্রেমের পাল ।
আমি সেই গোপাল বাবু ...প্রেম ছাড়িলেও মোরে ,
আমি ছাড়ি না প্রেমের দড়ি , টানি তাহা জোরে জোরে ।
জোর করে কি হয় সে প্রেম ?
ইটের চাপায় কপাল ফাটলেও প্রেম তবু হয়না কায়েম ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।