ভুয়া দুনিয়াদারী
- বেঞ্জিন বেঞ্জয়েট
জীবনের কষ্ট গুলো স্বপ্নের মধুরতায় হয় দূর প্রতিদিন ,
মনের ভাবনায় সুখ খুঁজিলেও বাস্তবতায় দাঁড়ায় কঠিন ।
জীবন তোমার কষ্ট কেন , স্বপ্ন কেন এতো হয় মধুর ?
বাস্তবতায় কেন সব হারিয়ে, নিয়ে থাকা শুধু ওই বিধুর ?
চিরাচরিত এ জীবনের গীত কাব্য আর কত করবো রচনা ?
যাতনার গ্যাঁড়াকলে পিষ্ট হয়ে, মরিয়া খোঁজে শুধু রসনা ।
কেউ সুখে আছে , সুখেই বিভোর, বিভোরে সাজে মিতব্যয়ী ,
কাঁদতো অকূলে সফেনের বাণে জানতো যদি তাহা ক্ষণস্থায়ী ।
কারো'ই সুখ হয়না চিরস্থায়ী জানে তাহা সর্বজনে ,
বেমালুম তাহা ভুলে গিয়ে বিভোর থাকে সুখ স্বপ্নে ।
তাইতো বলি মানুষ তুমি বড় বৈচিত্র্য এই রূপের ধরায় ,
হাজারো রূপে পাগল হয়ে মরছো ধুঁকে ধুঁকে বিষণ্ণতায় ।
কেউ কি বলিতে পারে চিরসুখী সে... বুকে হাত রেখে ?
যদিও বলে কেউ , বুঝবো সে সত্যটাকে রেখেছে ঢেকে ।
আমি জানি কে কতটা সুখী এই রঙের ধরায়... চোরাবালি ,
অশ্রুটা পেছনে আঁচলে মুছে, সম্মুখে শুধু দেয় হাততালি ।
আমি জানি সব জীবন গুলো হাজারো জোড়াতালির মাঝে ,
দিনের আলোতে খিলখিলিয়ে হেসে কেঁদে মরে ওই সাঁঝে ।
তবুও দেখেছি মানুষের খুঁজতে... কার কতটুক জমিদারী ,
যার নেই কিছু, পাঁজরে লাথি মেরে সহসায় গেছে ছাড়ি ।
আমি পদে পদে তার হয়েছি অযুত স্বীকার ...,
মানুষের এই মলমাখা চেতনায় জানাই ধিক্কার ।
প্রভু ! আর কত সহিব ওই ভুয়া দুনিয়াদারী ?
তুমি ওপাড়ে নাও মোরে, যত পারো তাড়াতাড়ি ।
আমি চাইনা এ দুনিয়াদারী জোতদারি মিছেমিছি পোদ্দারি ,
আমি খুশি হবো যদি এই তামাশার দুনিয়া ছাড়তে পারি ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।