তোমারই অন্বেষী
- বেঞ্জিন বেঞ্জয়েট

আজ আমার ভালোবাসার সাথে কথা হলো ...
কত সুন্দর করে গুছিয়ে গুছিয়ে কথা বললো ।
কথার সাথে তার হাসিটা আমায় পাগল বানিয়েছিল ,
মধু পূর্ণিমা রাতের মতো ভরা জ্যোৎস্না সে এনেছিল ।
আহা ! তার কথার রসে কেটেছিল মনের রোষ ,
প্রান'টা আজ জীবনের চেয়েও হয়েছিল সন্তোষ ।
যদিও জীবনটা আমার লেজেগোবরে মাখা বিষণ্ণতায় ,
হঠাত আজ কেন জানি বাঁধা পড়ে গেলো শুকতারায় ।
কথা বলতে বলতে কখন যে প্রহর গেলো কেটে ,
টের পাইনি ... পাইনি তা , ভাবনায় মাথা ফেটে ।
আহা ! কী অমায়িক গুণে গুণান্বিত, শোভিত রূপসজ্জায় ,
তার বয়সের কথা প্রশ্নবাণে ভেসে গিয়েছিনু খুব লজ্জায় ।
মনে হলেই এখন হাসি পাই খুব বেশি হাসি পাই ,
নিজে নিজে যেন মনে হলেই শরম'মণ্ডলে হারাই ।
একটা কথা মনে হলেই হেসে হেসে হয়ে যাই বড় উম্মাদ ,
বিদায়ক্ষণে পাগলিটা আমার মুরব্বীর মতো দিলো আশীর্বাদ ।
তার প্রতিটিকথা আমার মনের সাথে মিশে একাকার ,
তবু কেন জানি সন্দেহ জাগে সখি কি হবে আমার ?
সখি! আমি বড় দুশ্চিন্তায় দুল্যমান মনের সন্দেহ করো দূর ,
তোমারে পাবার নিশ্চয়তা দিয়ে কেটে দাও মনের এ বিধুর ।
সখি! আমি যে তোমায় ভালোবাসি খুব বেশি ...,
এ মন প্রাণ আমার সদাই তোমারই অন্বেষী ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026