সন্দেহের শুঁয়াপোকা
- বিচিত্র বিশ্বাস নীল

এই তো সেদিনই রাতে তুমি জিঙ্গেস করেছিলে যে-
আমি নতুন কারো সঙ্গে সম্পর্কে জড়িয়েছি কিনা?
আচ্ছা এত বেশি সন্দেহের বীজ জন্মেচ্ছে তোমার হৃদয়ে?
আচ্ছা একটা কথা বলোতো তুমি?
.
যখন আমার প্রতিটা শিরায়-উপশিরায়, রক্তের প্রতিটা বিন্দুতে, এমনকি আমার হাড়ের প্রতিটা অস্থি-মজ্জায় তুমি আর তোমার ভালবাসা প্রবাহিত হও।
তখন আমার কি এর থেকে স্বপ্নেও বেড়িয়ে আসা সম্ভব হয় কখনো?
আচ্ছা তুমি কি পেড়েছো বেড় হতে?
জানিতো পারোনি, আর না কখনো পারবে!
তবে কেনো ভাবো তুমি এমনটি আমাকে নিয়ে?
.
তুমি বিহীন আমি সেতো এক জরাজীর্ণ নিথর শরীরই মাএ।তাই নিয়ে তো আর ভালবাসা তো দূর কাউকে ভাবাও সম্ভব নয়।
তাই নয় কি?
.
জানোতো প্রেয়সী খুব ইচ্ছে তোমার হৃদয়ে অন্দরমহলে আমি আরও একটিবার প্রবেশ করি। আর তোমার হৃদয়ে বড় হতে থাকা সন্দেহের শুঁয়োপোকা গুলোর গলা টিপে টিপে মেরে ফেলি।
যা তোমার হৃদয়কে কুড়ে কুড়ে খেয়ে নিচ্ছে।আর কত কষ্টই না দিয়েছে তোমায়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026