স্বার্থমাখা প্রেম
- বেঞ্জিন বেঞ্জয়েট

যে প্রেমে মন নেই ... সে প্রেমকে কি প্রেম বলা যায় ?
যে প্রেমে স্বার্থ খোঁজে... সে প্রেমে কি তৃপ্ততা পায় ?
আমার দেশে পায় গো তাহা, তালের সাথে মিলে তাল ,
বুদ্ধিজীবীর গ্রিন বুকেতে নাম লিখেছে ন্যাড়া গোপাল ।
চোখ'টি তাদের স্বার্থপানে, স্বার্থ ছাড়া নড়েনা একধাপ ,
দেশাত্ববোধক মিলনায়োজনে খোঁজে তারা চায়ের কাপ ।
চায়ে সুখটান সাথে সিগারেট, মাথায় দু'চারটা শ্বেতচুল ,
কথার ভাঁজ আর হাতের থাবড়ায় ভেঙে যায় কুর্সি টুল ।
যতক্ষণ আয়োজন ঝরে তাদের নয়ন, আয়োজন শেষে ,
বাজেটের পাওনা'টা পকেটে চেপে খুন হয় হেসে হেসে ।
বাজেট আর পাওয়া অর্থাংক বরাবর মিল না হলে ,
মনটা বেজায় গম্ভীর করে হেঁটে যায় চোখ দলে মলে ।

শিয়াল দেখেছি প্রকৃতি সাজাতে প্রহরে প্রহরে ডাকতে ,
ডাকা পরক্ষণেই দেখেছি তাদের নয়ন চৌপানে রাখতে ।
ভোগ যেন তাদের লেগেই থাকে পাকস্থলীর গোরায় ,
ভোগ না পেলে জড়িয়ে ধরে যেন হাজারো রকম জরায় ।
বদন খানি মলিন করে বিষমাখা ক্ষোভে লালসা ঝরায় ,
বেদনার ক্ষোভ মিশে যায় ওই আবীর মাখা সন্ধ্যা তারায় ।

ইহার নামই আজিকের প্রেম, যে প্রেমে স্বার্থ থাকে ,
স্বার্থ ছাড়া প্রেমের সার্থকতা নিভৃতে বিরহ ডাকে ।
সুচি প্রেমে হায় মিলেনা মন , মিলেনা শান্তির পায়রা ,
হাজারো প্রশ্নবাণে জের টানিয়া হাজিরা দেয় দায়রা ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026