শুচি প্রেমের আবির্ভাব
- বেঞ্জিন বেঞ্জয়েট

প্রেম ভালোবাসা বিধাতার অপার করুণা গুপ্ত
জাতেষ্টিতে তাহা থাকেনা বাঁধা অপ্রকাশ ...,
প্রত্যেক হৃদয়ে প্রেমের বীজ করা থাকে উপ্ত
তুণ্ডে প্রকাশ না পেলেও অন্তরে ঘটে বিকাশ ।

এতদিন প্রেমের অভিনয়ে যত কাব্য রচনা
যোজন বিয়োজনে দারণ ঘটেছে নয়নকোণে ...,
মিছেমিছি করেছি যত হতাশা আর অনুশোচনা
আজ সত্যি শুচি প্রেম জমেছে মন্দির-মনে ।

প্রেম থেকে মম ছিলাম যোজন যোজন দূরে ,
বিধাতা মোরে আজ যে প্রেম করিছে দান ,
আমি হেরি নাই , হেরি নাই কভু দুনিয়া ঘুরে
প্রার্থনা মোর... দিতে পারি যেন তার প্রতিদান ।

আজ এ হৃদয় প্রেম-দীপিকায় দীপ্তিত রহে
প্রেয়সী আমার মন মন্দিরে ভাবনার জটে ...,
যে প্রেম আমার অন্তর অঙ্গে সারাক্ষণ বহে
মিলনের সুর তুলে যেন তার সমাপন ঘটে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026