প্রসঙ্গ - রতন
- বেঞ্জিন বেঞ্জয়েট

নামখানা তার রতন মিয়া বাড়ি পাবনা সদর ,
দেশ ছেড়ে সে বিদেশ থাকে বারো চৌদ্দ বছর ।
সুত দারা কন্যা তার জন চারেক তো হবে ,
সবাইকে সে ভুলে গেছে , জানে না সে কবে ।
কি খায় তার পরিজন সকল, রাখেনা খবর ,
আপনা নিয়ে ব্যস্ত থাকে দিবা রাত্রিভর ।
মাঝে মাঝে দেখি কানে ধরে থাকে দূরালাপনি ,
শ্বাবক স্বরে বজ্র নিনাদে মুখে অ্যালজেব্রা শুনি ।
হঠাত একদিন বলছে সে সবার মাঝে হেসে ,
কন্যার তরে ঘর এসেছে বাড়ি ভাঁটির দেশে ।
বলছে আরও ভাব গভীরে যেন কর্তা বাবু ,
কথার বেলা ষোলআনা , কাজের বেলা কাবু ।
বললেম হেসে কীরে রতন কন্যা কিসে পড়ে ,
থো' ত তোর পড়াধুরা যায় সে বরের ঘরে ।
শোনেছুনু সেবেন থেকে উঠছে কন্যা নাইনে ,
মেয়ে মানুষ এর বেশি আর পড়াধুরা চাইনে ।
কীরে রতন বলিস কি , এইট গেলো কই ?
বলল হেসে মুই কি বুঝি , করিস না হইচই ।
মেয়ে মানুষ পরের মানুষ রাখমু না মুই ঘরে ,
পরের মানুষ পরে দেখলেই পরাণটা যে ভরে ।
বললেম তারে দিচ্ছিস কি কন্যা যে তোর ,
বলল সে দিমু আর কি কিবা আছে মোর ?
এতো সাল বিদেশ আছিস বলিস হায় একি ?
খাওন'টাও পারিনি দিতে , দিমু আর কি ?

এমন বাক্য শুনেই আমার ধরল মাথা জব্বর ,
জন্ম দিয়ে মানুষ কেন রাখেনা হায় খবর ?
এমন মানুষ ভবেই থাকে শুধুই মানুষ নামে ,
পরিচয় তার পারিনা মিলাতে কথা আর কামে ।
শিক্ষার অভাব হলেই বুঝি মানুষ এমন হয় ?
সব ক্ষেত্রে মানুষের আর যায়না পাওয়া পরিচয় ।
তাই বলি যে শিক্ষা ছাড়া মানুষ নামে ভণ্ড ,
সুশিক্ষা মানব জাতির সুদৃঢ় মেরুদণ্ড ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026