ভাসি সলীল বানে
- বেঞ্জিন বেঞ্জয়েট
যে আঘাত আজ আমি পেলাম ...
সে আঘাত আর যেন কেহ পায় না ;
যে আগ্নেয়গিরিতে আজ জ্বললাম ;
সে আগ্নেয়গিরিতে আর যেন কেহ যায়না ।
যকৃৎ থেকে উদগিরণ আগ্নেয় লাভা ,
পৃথিবীর সব যেন জ্বলে পুড়ে হয় ছারখার ;
মস্তিষ্ক হতে প্রস্ফুটিত হয় নিরেট আভা ;
কলিজা'টা পুড়ে হয় এসিডের জার ।
মগজের ঠুলীতে ঘটে জারণ বিজারণ ,
আঁখিতে প্রজ্বলিত বেদনার বিরহ লহরী ;
বুক'টা খরস্রোতে ভেসে যায় অকারণ ,
ভাসে না সান্ত্বনার এক নিমেষ তরী ।
মৃত্যুর দাবানল আজ বড্ড আঘাত হানে ,
মন যেন অবুঝে কাটে সন্তরণ ;
ভেসে যাই আজ যে সলীলের বানে ;
কারো যেন আর ঘটে না এমন ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।