প্রসঙ্গ - নিমাই
- বেঞ্জিন বেঞ্জয়েট
নিমাইয়ের ঘরে দিনে রাতে অনল জ্বলে ,
ভালো লাগা থেকে প্রেম , প্রেম থেকে হয়েছিল স্বামী ,
আজ নিমাই পাগলের মতো কি যেন বলে ,
সব যেন বিষাদের বানে ধৌত, ভেবেছিল যত দামী ।
ভোর বেলা হতে ঝাঁটা নিয়ে হাতে উম্মাদনা স্বরে ,
শুনে যায় নিমাই বধুয়ার কণ্ঠে কানের তালা ভাঙা গালি ,
নিমাইয়ের সুখ স্বর্গে উঠিছে, আঁখিযুগল তার ঝরে ,
সকাল হতে সন্ধ্যা অবধি মিলেনা ভোগ উদর থাকে খালি ।
সব চাহিদা মিটানোর পরও পায়না নিমাই বধূর মন ,
চাহিদা গিন্নীর বাড়তি কিছু শাড়ি গহনা পায়ের হিল জুতো ,
নিমাই পারেনা অমন তায় যে গিন্নী এমন ,
কথার পিছে কথা ধরলেই নিমাইয়ের চোখেমুখে আসে থুথু ।
নিমাইয়ের বুক আবেগে ভরা, বড় হৃদয়বান হৃদ পেশী ,
নিমাই কেন জানি ভাবে ভালোবাসা ছিল তার সবচে ভুল ,
মিলনের চেয়ে বিরহ ছিল বুঝি সুখ তার খুব বেশি ,
ক্রমে ক্রমে ভ্রমে ভ্রমে নিশিদিন দিয়ে যায় সে ভুলের মাশুল ।
আজ কেন জানি ভাবে সে সুন্দরীকে সুন্দরী ভাবা'ই পাপ ,
ভালকে ভালো ভেবে গ্রহণ করে পায় না আজিকে কেউ ইনসাফ ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।