তোমায় নিয়ে লেখা অপ্রকাশিত চিঠি-৩
- বিচিত্র বিশ্বাস নীল
৩।।
আজকে আমার উপর তোমার অভিযোগের অন্ত নেই হয়ত।
পার্টস ব্যাগে না জানি কত যত্নে অভিযোগগুলো লালন করছো।
এই অভিযোগ,সেই অভিযোগ
তার সাথে সন্ধিক্ষনের গোপন পিয়াস ভরা চাহুনি।
সবই বুঝি আমি ওই অভিযোগের মানে আর আকুলতার কারন।
আমিতো কখনই অতটা অবুজ নই।
তবুও নিরবতার মুচকি হাসিতে শত অভিযোগের উওর গুলোকে
অভিমানের ডায়রিতে পাতায় পাতায় যত্ন করে ধরে রাখা।
আর বোবা কান্নায় সুখ স্পন্দনকে খুঁজেই কেটে যাচ্ছে দিন আমার।
বেশ কয়েকদিন ধরে এই নিয়েই চলছে দুজনার অনুরাগের সুর।
মাঝে মাঝে ছোট ছোট স্বপ্নের ডিঙ্গি ভাসিয়ে
নদীর তীরে জোছনাবিলাসের সুখ আহ্বান।
ঝিরিপথে দুজনার এক সাথে পথ চলার ছন্দে মিল-অমিলের
খুনসুটি,
লেকের জলে ডুব সাতারের মধুক্ষন,
নদীর জলে ভাসমান কুটিরে রাত্রিযাপন,
প্রকৃতিকে সাক্ষি রেখে দুজনার কাছে আসার গল্প নিয়ে
কল্পনাবিলাসী স্বপ্নগুলো স্মৃতিপটের জায়গাগুলোকে নষ্ট করছে শুধু ।
স্বপ্ন সুখে ভরা ওই স্মৃতিতে ক্ষানিক হারিয়ে,আচমকাই যখন আবার
বাস্তবে ফিরতে হয় তখনই বুঝা যায় অভিযোগ,অভিমান
আর খুনসুটি ভরা ওই কল্পনাতে আবেগ সায়াহ্নে ভাসা যায়।
বাস্তবে ওই আবেগ মানে মরিচিকা বিহীন হয়তো আর কিছুই নয় ।
তবুও নতুন করে স্বাদ জাগে আরো একটিবার হারিয়ে যেতে।
লোভ জাগে বিভিন্ন রংঙের মিশ্রনের মত বদলে যাক এই নিয়তি।
কোন এক উষ্ণ প্রসবনে বদলে যাক জীবনের রংঙ।
তবুও শেষমেশ একটি কথা বলি-
বড্ড বেশি লোভ হয় নীল আকাশের নীচে হাত ছুঁয়ে থেকেই দুজনার
এক সাথে কেটে যাক জীবনের বাকিটা সময়।
ভাল থেকো কিন্তু প্রিয়াসা।
আমি না হয় আমার মত ভাল থাকার চেষ্টা করে যাবো।
ইতি,
তোমার _______!!!!!!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।