অবচেতন মনের প্রলাপ
- বিচিত্র বিশ্বাস নীল

আমি বলছি না সারাদিন আমায় নিয়েই পরে থাকুক কেউ। শুধু মাঝে মাঝে অবচেতন মনে এতটু প্রত্যাশা জাগে- পুরোটা দিনে অনন্ত একটি বার হলেও কেউ জানতে চাইবে- বিচিএ , কেমন আছো তুমি ? ভালো আছো তো! মনটা ভালো? .. আমি বলছি না আমার পাগলামীগুলোকে প্রশ্রয় দিক কেউ। তবুও বড্ড জানতে ইচ্ছে করে আমার এই ছোট ছোট বিষয়ে, অযৌক্তিক অভিমানে কারো কি সত্যিই কিছু যায় আসে ? আমি কিন্তু কিছুতেই বলছি না কাউকে যে আমায় ভালোবাসো! .. তবুও ইচ্ছে হয় কেউ এসে অনুরাগের সুরে তার হৃদয়ের সবটা ভালোবাসা উজার করে বলুক- নীল, তুমি কি জানো আমার মনের অলিতে গলিতে কিভাবে বিচরন করো তুমি? জানো কি- আমার কাছে ভালোবাসা শব্দটার আরেক নাম “কেবলই তুমি” ...!!!! সত্যি বলছি কিন্তু !!!!! .. জানি আমার এই অবচেতন মনের আধ-ঘুমন্ত প্রলাপগুলোরও আদৌ কোন মানে নেই। আবেগের বাড়াবাড়ি আর ভাবের উত্তোলনে নুঁইয়ে পড়া কিছু চরণ ছাড়া এ কিছুই যে আর নয়। তবুও খুব জানতে ইচ্ছে করে, চুপি চুপি কি কেউ এর মাঝেও বুঝে নেবে কতটা আসক্তিতে এক একটি শব্দ মিলে এক একটি বাক্য হয়?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026