কেঁদে ফিরে অন্তর
- বেঞ্জিন বেঞ্জয়েট
প্রথম দেখাতেই খুব ভালো লাগা
সেই থেকে আস্তে আস্তে কাছে আসা ... ,
মনের আঙিনা হয়েছে প্রণয়রাঙা ,
দিনে দিনে জমেছে অনন্ত ভালোবাসা ।
ভালোবাসার তীব্র আবেগে কাছে আসা ,
অব্যক্ত উচ্চারণ আজ হল ব্যক্ত মায়াজালে ,
জমেছে প্রাণ মন্দিরে পাওয়ার রাশি আশা ,
বসন্তের দখিণা সমীর আঘাত হানে ভালে ।
স্বপ্নরা সহসায় শুরু করেছে ছুটোছুটি তালে ,
পৃথিবী ছাড়ি মঙ্গলের উপত্যকা গিরিপথে ,
পাথরের ঘষায় রক্তলাল রেণু ঝরে কপালে ,
বেদনার ক্ষোভ দোলে অযোগ্যতার রথে ।
একটা ভরসার আশে ভেসেছিনু স্রোতে ,
অনির্বাণে স্থায়িত্ব গেঁড়ে দিতে প্রণয় প্রস্তর ,
বাস্তবতা মহাশূন্যে দিকভ্রম রতে ...
কেঁদে ফিরেছে আমার আশাবাদী অন্তর ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।