তোমার সুখেই আমি সুখী
- বেঞ্জিন বেঞ্জয়েট

সখি তুমি নিদ্রিত ... নীদ নেই আমার আঁখিপাতায় ,
তুমি তন্দ্রাতুর হলেও, পারিনা আমি প্রেমোম্মাদনায় ।
এই প্রাণ তোমার এক রতি প্রেমের ভীষণ কাঙ্গাল ,
তোমার প্রেম পায়না বলি প্রাণটা যে ভীষণ মাতাল ।
প্রেম না দিয়ে যদি সখি তুমি সুখে থাকো ... ...
তোমার সে সুখ আমারই সুখ জেনে রাখো ।

এতদিন চেয়েছি বুকে টেনে নিতে , সেজে স্বার্থপর ,
আজ আমার যত সুখ , সব তোমার বুকের উপর ।
পৃথিবীর যত সুখ তোমারেই ঘিরিয়া থাকুক ,
সেই সুখ আমার বুকে খুশির বাসা বাধুক ।
তোমার এক বিন্দু কষ্ট আমি চাইনাকো ,
তোমার সে সুখ আমারই সুখ জেনে রাখো ।

তোমার স্বপ্নের নায়ক যদি হয় রাজাধিরাজ ,
আমার উপহার তোমার তরে শিরের স্বর্ণ তাজ ।
তোমার পুলকিত হাসি মুখ আমাকে পুলকিত করে ,
তোমার আত্মার সুখে প্রাণ আমার সুখেতে ভরে ।
তুমি যুগান্ত পাড়ি দিয়ে অনাবিল সুখে থাকো ,
তোমার সে সুখ আমারই সুখ জেনে রাখো ।

তুমি খুব সুখে আছো এ বসুন্ধরায় জেনে যাবো ,
আমি কায়া বদলায়ে ওপাড়ে গেলেও শান্তি পাবো ।
তোমার জঠরের নিশ্চয়তা আর প্রাণের সুখ খোরাক ,
আমার নরক অনলের জ্বালা'ও শান্তি হয়ে থাক ।
আমার স্বর্গের পাওনা সুখটাও তুমিই সানন্দে মেখো...,
তোমার সে সুখ আমারই সুখ জেনে রাখো ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026