মুছে দিও
- বেঞ্জিন বেঞ্জয়েট
নিদ্রা ... নিদ্রা হে ... তুইও কি তারে ভালবাসিস ?
তবে কেন আজ ভাবনার সাথে তুই নাহি আসিস ?
হে আঁখি ! তুইও কি তারে খুব ভালবাসিস ?
এই নিশীথে না বুজি, কেন খালি চেয়ে থাকিস ?
শুধু নহে ভাবনা - নিদ্রা - আঁখি ...
আমার সারা অঙ্গের প্রতিটি স্নায়ু তার আশায় থাকি...,
ক্লান্ত ... বড় ক্লান্ত ... হয়েছি যেন জড় ,
হায় প্রেম ! হায় প্রিয়া ... তুমি নিষ্ঠুর বড় ।
আমি মরিলেও বুঝি তোমার মিলবে না সাড়া ...,
হায় দেবতা ! তুমি আমার সাথী করলে ওই ধ্রুবতারা ।।
আমি যে মরিয়াও পাবো না শান্তি... শোন ...
আমার অকালে ধাপে ধাপে কি মৃত্যুর বীজ বুনো ?
বুনো ... বুনে যাও ... দিবোনা বাঁধা ... হবো না ভ্রষ্ট ,
শুধু বলে যাই ... মরিবার পূর্বে আমার ধুয়ে দিও কষ্ট ।
আমার খুব কষ্ট ... যে কষ্টের নেই সীমানা ... ,
যে কষ্টের ভরে আমি তুলিতে পারি না ডানা ।
যে কষ্ট আমি পদে পদে করে গেলাম অনুভব ,
সায়াহ্ন কালে সব মুছে দিও , সাজিব যবে শব ।
মুছে দিও প্রভু ! মুছে দিও ... তোমার প্রেম আঁচলে ,
সব ভুলে যাবো আজীবন ভাসিলাম যত আঁখিজলে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।