মনে বড় ইচ্ছে হয়
- বিচিত্র বিশ্বাস নীল - °নীলান্তি°
তোমাকে হাসতে দেখলে, মনে বড়
ইচ্ছে হয়-
চোঁখের আড়ালে লুকিয়ে থাকা
পরীদের ধরে
তোমার সামনে নিয়ে আসি,
যাতে করে, তারা তোমার হাসির
ছন্দে
নৃত্য করার আনন্দ খুঁজে পাই।
..
তোমাকে কাঁদতে দেখলে, মনে বড়
ইচ্ছেটা
হয়-
ঐ আকাশ হতে সূর্যটাকে ধরে এনে
তোমার চোখের সম্মুখে রেখে দিই,
যাতে করে, তোমার চোখের জল
দেখে
আমায় দুঃখ পোহাতে না হয়।
..
তোমার দুঃখ দেখলে, মনে বড় ইচ্ছে হয়-
এই ধরণীর বুকের বায়ুপ্রবাহ ধরে
তোমার মনের ভিতর পাঠিয়ে দিই,
যাতে করে সে, তোমার সব দুঃখ নিয়ে
অনেক দূর পেরিয়ে যায়।
..
তোমার উদারতা দেখলে, মনে বড় ইচ্ছে
হয়-
মাথার উপরে উঠা চন্দ্রটিকে ধরে
তোমার আদর্শে শিক্ষা দিই,
যাতে করে সে, তোমার গুনে লজ্জা
পেয়ে
লুকিয়ে পরে মেঘের আড়ালে।
..
তুমি লজ্জা পেলে, মনে বড় ইচ্ছে হয়-
ঐ-দিগন্তে দাঁড়িয়ে থাকা মেঘগুলো
ধরে এনে
তোমার মুখটা ঢেকে দিই,
যাতে করে, কোনদিন কারো কাছে
তোমায় ছোট হতে না হয়।
..
তুমি আমায় ভালবাসলে, মনে বড় ইচ্ছে
হয়-
প্রকৃতির সামনে দাঁড়িয়ে চিৎকার
করে বলি
আমি ধন্য,
যাতে করে সে, তোমাকে হারানোর
ব্যথা
অনুভব করতে পারে।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।