একদিন খুব
- বিচিত্র বিশ্বাস নীল - °নীলান্তি°

একদিন খুব মেঘ করবে আকাশে।
একদিন খুব গাল ভারী করে থাকবে তুমি।
একদিন খুব মন খারাপ থাকবে আমার।
একদিন খুব ইচ্ছে হবে আমাদের।
একদিন ছুটি নেবো দুজন।
একদিন জোর করে হলেও বৃষ্টি নামাবো।
আমাদের কতো কতো প্রতিদিন আসে।
আমাদের কতো কতো প্রতিদিন চলে
যায়।
আমরা পৃথক বসবাসে প্রতিদিন আকাশ
দেখি।
আমরা পৃথক বসবাসে প্রতিদিন বৃষ্টি ছুঁই।
আমরা পৃথক বসবাসে অভিমান পোড়াই।
আমরা পৃথক বসবাসেই স্বাভাবিক হয়ে
উঠি।
আমাদের একসাথে ভেজার মতো বর্ষা
আসে
না।
একদিন খুব মেঘ করুক তবে
একদিন সত্যিই গাল ভারী থাক তোমার।
একদিন আমার মন খারাপ হোক।
একদিন ইচ্ছের জোয়ার আসুক।
একদিন ছুটি হয়ে যাক আমাদের।
একদিন চলো চলো ভিজি সুসম সচ্ছ বৃষ্টির
জলে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026