আমাদের সম্পর্ক
- বিচিত্র বিশ্বাস নীল

আমি চাই না তুমি আমায় এখনি ভালোবাসো ,
আমি চাই না তুমি না জেনে আমার কাছে আসো ,
আমি চাই তুমি আমার সবটা জানো,সবটা!
আমার আমিকে জানো,আমার ভুল-ত্রুটিগুলোকে জানো,
আমার অতীত-বর্তমান সব জানো ।
আমি চাই বিশুব্ধ এক ভবিষ্যৎ হোক আমাদের দুজনার।
যেথা অবিশ্বাস শব্দটা ঈর্ষায় জ্বলে পুড়ে মরবে।
আর বিশ্বাস শব্দটা তা দেখে খিলখিলিয়ে হাসবে।
আর আমার কাছে এর নামই সম্পর্ক ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।