কবে বুঝবে?
- বিচিত্র বিশ্বাস নীল

আর কত কষ্ট পেলে বুঝবে,
আমার কাছে কতটা দামী তুমি ?
আর কত অশ্রু ঝরালে বুঝবে,
তোমায় আমি কতটা ভালবাসি ?
আর কত রাত জাগলে বুঝবে,
আমার কষ্ট শুধু তুমি ?
আর কত দূরে থাকলে বুঝবে,
কতটা আপন আমার তুমি ?
আর কত পরীক্ষা দিলে বুঝবে,
তুমি ছাড়া আর কেউ নেই আমার?
আর কত বার বললে বুঝবে,
আমার একমাত্র ভালোবাসা তুমি?
আর কত কবিতা লিখলে বুঝবে,
এ হৃদয়ের কাব্য শুধুই তুমি?
আর কত গল্পের নায়িকা হলে বুঝবে,
আমার কল্পনা রাজ্যের রাজকুমারী কেবলই তুমি?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।