সে আমায় ভালোবাসে নাই
- বেঞ্জিন বেঞ্জয়েট
সে আমায় ভালোবাসে নাই ...
ভোর নিশীথের সুখকর নিদ্রা স্বর্গেতে প্রেরণ করে ,
প্রতীক্ষার প্রহর গুনিয়াছি, নির্জন দিঘীর পথ 'পরে ।
পূর্ব গগণ ফর্সা হইয়াছে, উদিয়া উঠিয়াছে দিবাকর ,
তবু তাহার দেখা মিলে নাই, মিলিয়াছে কষ্ট'পাথর ।
সে আসিবার বলিয়া আসে নাই
সে আমায় ভালোবাসে নাই ।
নিদ্রা স্নান সকলি দিয়াছি বিসর্জন শুধু তাহার তরে ,
অগণিত রাত তাহার ভাবনায় গিয়াছে নির্ঘুমে ঝরে ।
একবুক প্রত্যাশা ছিল , সকলি গিয়াছে উদাসীনতায় ,
উড়িয়া গিয়াছে মহাসাগরে তুমুল ঈশানের ঝড়ো বায় ।
দাঁড়াবার পাই নাই এতোটুকু ঠাই ... ,
সে আমায় ভালোবাসে নাই ।
বুকের জমানো সব আদর দিয়াছি তাহাকে সঁপে ,
ব্যাথিতের বেদনে শুধু ভরিয়াছে বুক তাহাকে জপে ।
নয়নের আঁখিপাতা অশ্রুতে ভরিয়া শুকিয়াছে ঝড়ে ,
মানুষ তবু মিলে নাই যে নিবে আমায় আপন করে ।
মুখ ফিরিয়া আমাকে সে দেখে নাই ... ,
সে আমায় ভালো বাসে নাই ।
অম্বরের নীল সাগরে মিলে, নীলে হইয়াছে নীলাম্বর ,
হৃদয় ভাঙা দুঃখ আসিয়া আমায় করিয়াছে যাযাবর ।
সফেনের সাথে বুক মিশিয়া হৃদয় আমার সফেনাকার ,
পাই নাই ভবে একজনও আমাকে আপন করি দেখার ।
যে সুখের আশায় বুক ভরিয়াছিল তাহা আর হয় নাই ,
সে আমায় ভালোবাসে নাই ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।