হল না বিনোদিনী
- বেঞ্জিন বেঞ্জয়েট
একদিকে জ্বালা হলে সহিবার পারি ...
জ্বালাতো চৌদিকে হাজারো লক্ষাধিক হায় ;
এক জ্বালা মিটাতে গেলে আসে নয়া জ্বালা ,
জ্বালার জ্বালায় মরি বাঁচি, বেঁচে থাকা হয়েছে দায় ।
ঘরের জ্বালা , পরের জ্বালা , জ্বালা স্বজন সজনীর ,
জ্বালার জ্বালায় দেউলিয়া হয়ে ছাড়িতে হয় বুঝি নীড় ।
আমি মরিয়াও বুঝি পাবো না শান্তি, হৃদয়টা ক্লান্ত বেশ ,
কূলে উঠিবার আগেই বুঝি হয়ে যায় জীবনের তেল শেষ ।
আমারে কেউ শান্তি হাওলাদ দাও'নারে ভায়া ভগ্নি ,
এই একটা আত্মা আর কতইবা সহিবে অশান্তির অগ্নি ।
আমি যে বড়ই অক্ষম শান্তি যোগাতে শান্তির কাঙ্গালিনী ,
এ জীবন শুধু ভেসেই চলিল নীরে, হল না বিনোদিনী...,
হল না বিনোদিনী ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।