চিরঞ্জীব ভাষণ
- বেঞ্জিন বেঞ্জয়েট

মনের উপর একটা ভীষণ অস্ফুট চাপে মরি বাঁচি ,
শান্তি আর অশান্তির মাঝামাঝি শূন্যতায় আছি ।
প্রশান্তি ফিরে আনার চলছে ঘোর অপপ্রয়াস...,
হারিয়ে যাচ্ছি বিষণ্ণতায় মরীচিকায় অনায়াস ।
দ্বিধা দ্বন্দ্বের সীমানায় থাকছি যেন বায়বীয়ভাবে ,
পাওয়া 'না পাওয়ার' মাঝামাঝি বিচ্ছুরিত ফেকাবে ।

চেয়ে থাকি একটা মুখের কথার আশায় ...,
না বলা সে মুখের কথা আমারে শূন্যে ভাসায় ।
মনেতে আছে বিশ্বাস , থাকেনা কিয়দ আশা ,
আশা জন্মিলে থাকেনা স্বার্থপর সেই ভরসা ।
ভরসা ফিরে পেলেই দূরে দূরে থাকে সে সর্বনাম ,
পাইনা মনের ব্যক্ত সে কথার খানিক দাম ।

আমি দোদুল্যমান থেকে চাই নিরুংকুশ পানাহার ,
আমার ব্যাথিত ভালোবাসার চাই পুরোটা উদ্ধার ।
আমি চাই জ্বলন্ত আগ্নেয়গিরি থেকে পুরো পরিত্রাণ ,
সে প্রণয় আমার ফিরে আসুক, যে প্রণয়ে কাঁদে প্রাণ ।
তোমার তরে রয়েছে খালি আমার এই বুক আসন ,
ওগো নীলপ্রেম তোমার তরে আমার এ চিরঞ্জীব ভাষণ ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026