তবু বেঁচে থাকা
- বেঞ্জিন বেঞ্জয়েট
অযুত নিযুত মায়া প্রীতির বিনিময়ে একটা সংসার ,
একটা ভুল বুঝাবুঝিতে যদি সে সংসার হয় অসাড় ;
বুকের ব্যাথাটা কতখানি তীব্র থেকে হয় তীব্রতর ?
যেজন আত্মার আপন তাকে কেমনে মেনে নিবে পর ?
ভাবতেই কলিজা ছিঁড়ে যায় ধড় হতে নিরুদ্দেশে ,
ভাবনা গুলো দিগন্তে মরীচিকা হয়ে বেড়ায় ভেসে ।
শূন্যতা জমাট বেঁধে ঘেরাও করে ভাবনার চতুর্দিক ,
হীনতা কুঁড়ে কুঁড়ে খায় চেতনাকে, সাজিয়া পৈশাচিক ।
ঝর্ণার মতো বয়ে চলা অশ্রু কেবলই সান্ত্বনার উছিলা ,
বুকের ব্যাথাটা হ্রাস করে, সত্ত্বাকে করে সে একিলা ।
ভাবনার পুরো চাদরে জিদের জাল'টা ছড়িয়ে পড়ে ,
একাকীত্বের টোপলা'টা স্থান করে নেয় কোঁচা জুড়ে ।
আশা আর ভরসা সে টোপলার প্রধান উপাদান ,
ঊর্মির তালে দুলে দুলে একটা প্রশ্রয়ের করে সন্ধান ।
একটা সংসার পূর্ণ একটা কাঁচের বাটীতে রাখা জল ,
মনের ভুলে দোলা লাগলে , করে তাহা টলমল ।
ভুলের বশে যদি তাতে লাগে কোন আঘাত ,
ভেঙে যাবে তাহা নির্ঘাত ... ভেঙে যাবে নির্ঘাত ।
ফিরে পাওয়ার থাকেনা আশা , ভেঙে যায় বুক ,
আশা হয় সৃজন নোতুন করে বাঁধিবার নোতুন সুখ ।
শ্রমের ডরে কাঁপে বক্ষ , অতীতের স্মৃতি স্মরণে ,
আশা বাঁধিলেও ভেঙে যায় বুক হৃদয়ের রক্ত ক্ষরণে ।
তবু বেঁচে থাকা ... ... ...
আশা ভরসা বিলীন হলেও থাকতে হয় বেঁচে একা একা ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।