বিরহের খসড়া
- বেঞ্জিন বেঞ্জয়েট

গতকাল বিরহের একটা খসড়া চূড়ান্ত করেছি ,
উহাতে তেমন কিছু থাকছে না বললেই চলে ।
থাকছে পুরাতনের পথ ধরেই সাবেক কিছু ...
বুক ভাসা অশ্রু , বুক ভাঙা বেদনার সমাহার ।
কিছু রোনাজারি , কিছু হাহাকার , কিছু কষ্ট ।
আর থাকছে সারা জীবন কুমার থাকার উপাধি ।
নিজেকে বেশ ভালই লাগছে, এক্কেবারে ফুরফুরা ।
অসুবিধা তেমন কিছু হবে না ...
ভাত রান্না ! সেতো আমার চিরচেনা জানা ।
তরকারী রান্না ! সেটা একান্তই মামুলী ব্যাপার ।
দুটো পিঁয়াজ কেটে সাথে রসুন , মরিচ কেটে
তেলে ছেড়ে দিয়ে হলুদ জিরা মসলা তাঁতিয়ে
তরকারী ছেড়ে দিয়ে কষায়ে নিয়ে চার'টা জল
দিলেই দশ মিনিট পর এমনিতেই হয়ে যায় ।
শাক ভাজি সেতো ... ওয়ান টু ব্যাপার ।
মাসের মধ্যে কোন এক সময়ে বিরয়ানী খেতে
মন চাইলে সোনামুখী চাল আর একটা মুরগী
কিনলেই হয়েই যায় , ডালডার ডিব্বা ফ্রিজে থাকেই ।
মরিবার পূর্বে একটা কষ্ট খুব বেশি আঘাত করবে ,
আমার চোখ'টা চব্বিশ ঘন্টা লাল থাকে ...
একজন মানুষও এই ধরাতে পাইনি যে ...
সে লালের কথা জিজ্ঞেস করবার ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026