এই আমি ১
- বেঞ্জিন বেঞ্জয়েট

আমি নীলেরে ভালোবাসি ... ভালোবাসি তারে খুব বেশি ,
শয়নে স্বপনে নিদ্রা জাগরণে থাকি তাই আকাশ ঘেঁষি ।
হারিয়ে যাই তাহাতে আমি , ভুলি আপনা একক সত্ত্বা ,
তারে ভালোবাসি বলেই ইচ্ছেটাকে করে যাই সদা হত্যা ।
আপনা সত্ত্বা চায় যাহা ... রাখি না পূরণের কিঞ্চিৎ প্রয়াস ,
আমি নীলের ধ্যানে মগ্ন থাকি দিবা পক্ষ বারো'টি মাস ।
আমি ভালোবাসি বলেই আকাশে গড়েছি আপনা বসত ,
আমি ভালোবাসি বলেই তুচ্ছ ভাবি গিরিপথ পাহাড় পর্বত ।
আমি তোয়াক্কা করিনা পৃথিবীর ঝড় ঝঞ্ঝা বজ্র নিনাদ ,
আমি ভয় করিনা কারো হুঙ্কার কাহারো ছোবল বিষদাঁত ।
আমি তাহার তরে জীবন বাজীতে পৃথিবী ছাড়তে রাজি ,
আমি তাহাকে পেতে ফের ফিরিবো দৈত্যের নটরাজ সাজি ।
তবু নীলেরে চাই আমি... নীলের বুকে বসত চাই চিরস্থায়ী ,
আমি মুক্ত বিহঙ্গ স্থায়িত্ব হবে গগণের নীল ঠিকানা অনুযায়ী ।
আমি নিদানের নিদ হারাম করেছি ...নীলের সন্ধান পেয়ে ,
আমি নিদানিক সেজে নিদ হারানোর শাস্ত্র যাবো শুধু গেয়ে ।
আমি পৃথিবীর সব মন্ত্র দু'কদমে দলে চাই ঠিকানা নীলের ,
পুরোহিত আমি দম্ভ লুটাবো ব্যাঘ্র শিয়াল শকুন চিলের ।
আমি তিথিয়ার গানে লহরী তুলি মিটাবো শুধা দিলের ,
আমি ভীতু নহে কারো ভয়ে, কারো বিষদাঁত অথবা কিলের ।
আমি সবুজ লালের নিবাসী ... আমি নীলের বুকে চাই বাস ,
আমি নীলের তরে মাথা পেতে নিবো জীবনের সব সর্বনাশ ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026