ব্যাক্তিগত
- বেঞ্জিন বেঞ্জয়েট
আমার কষ্ট আমার বেদনা মনটা ভরে উপচে পড়ে যায় ,
না পারি বলতে , না পারি সইতে , না পারি কিছু করতে ।
ব্যাথা'টা আমার অপ্রকাশিত ভালোবাসার ।
ব্যাথাটা আমার সেই ভালোবাসাকে মিস করার ।
একবার প্রকাশ করেই দিয়েছিলাম , লজ্জাটা খুব কষ্টে চেপে ।
ভেবেছিলাম তাকে বললেই মনের ফাঁফর কিছুটা হালকা হবে ।
বিনিময়ে সরাসরি প্রেমের নিকুঞ্জবনে গমন করা যাবে ।
কিন্তু হায় ! কপাল খারাপ হলে যা হয় ... ব্যতিক্রম হয়নি তার ।
যেই বলা সেই কাজ । কাজ তো দুই ভাগে বিভক্ত ...
ক্রিয়া আর প্রতিক্রিয়া ।
আমার কপাল ক্রিয়া'টা খুব কমই অনুভব করেছে ।
তবে প্রতিক্রিয়াতে মাশাল্লাহ ... বলার অপেক্ষায় থাকেনা ।
ভালোবাসার কথা শুনেই সখি যেন তেলেবেগুনে জ্বলে উঠলো ।
সেকি লজ্জা পেয়েছিলুম ... নিজেকে খুব ছোট লেগেছিল , খুব ।
কোন রকমে নিজেকে গুঁটিয়ে নিয়ে পিছু হটা ... ;
সেই থেকে অদ্যবধি একা একা ভাবা আর আঁখিটা এমনিতেই
অশ্রুতে ভাসিয়ে দেওয়া ... একে সুখ বলবো নাকি কষ্ট ?
সব কিছু মেনে নিয়ে নিজেরে নিজে বলি ... বেশ ভালো আছি ।
যে ভালবাসায় চোখ ভাসে , কি দরকার আছে এই যৌবনে
অন্ধ সাজিবার ? তার'চে এই ভালো আছি নাহ ? বেশ ভালো আছি ।
কি হবে ওই ভালোবাসা দিয়ে ? তারচে এই ভালো ...
ভালোবাসা শব্দটা গোলাপের পাপড়ি দিয়ে লেখে ...
জলে ডুবে ডুবে সেই জলে গুঁড় মিশিয়ে শরবত বানিয়ে খেলে
কিছুটা হলেও শরীরের গ্লুকোজ আর ফ্রুক্টোজের কাজ দিবে ।
এই ভালো না ? আমি তো মনে করি খুব ভালো ...,
আপনারা কে কি ভাববেন সেটা আপনাদের একান্তই ব্যাক্তিগত ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।