ব্যাক্তিগত ২
- বেঞ্জিন বেঞ্জয়েট

আজ অনিবার্য কারণেই মনটা খুব খারাপ ,
এটা আমার একান্ত ব্যাক্তিগত কারণ ;
কারো উপর কোন ক্ষোভ নেই অভিমান নেই
নেই কোন রাগ অনুরাগ ।
কারো কোন প্রশ্নের সম্মুখীন হয়ে নয় ,
কারো কোন কথায় ব্যাথা পেয়ে নয় ,
এটা একান্তই ব্যাক্তিগত ।
এমনটি আমার মাঝে মাঝেই হয় ,
পৃথিবীর হাজারো বৈচিত্র্য দেখে ,
হাজারো রঙ তামাশা দেখে
দেখে কিছু অবলীলা ।
আমি নিজেকে তুলে ধরি বিচিত্রের সাথে ,
নিজেকে যুক্ত করি রঙ তামাশার সাথে ,
যুক্ত করি অবলীলার সাথে ...
যখনই বিচিত্রে বিচরণ করেছি
তখনই দেখেছি ... আমি একটা ভল্লূক ,
আমি একটা বাঁদর , আমি একটা হুতোম ,
আমি একটা শকুন , আমি একটা রামছাগল ।
যখনই নিজেকে রঙ তামাশায় জড়িয়েছি ...
আমি একজন জোঁকার , আমি একজন নট ,
আমি একজন রংবাজ ফিল্মের নায়ক ।
যখনই নিজেকে অবলীলায় মিশিয়েছি
আমি একজন খাদক , আমি একটা শিয়াল ,
আমি একটা কুকুর , আমি একটা বিড়াল ।
কখনো'বা বসন্তের কোকিল ।

মানুষের সংজ্ঞা'টা সচরাচর সব সময় ভুলেই থেকেছি ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026